ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

রাজবাড়ীতে রেলওয়ে ব্রীজের পাশে নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেলওয়ে ব্রীজের পাশের একটি কলাবাগান থেকে ঝর্ণা খাতুন (১৯) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে স্থানীয়রা ৯৯৯ এর সহায়তায় কালুখালী থানা পুলিশকে মরদেহের বিষয়টি অবগত করলে কালুখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ঝর্ণা খাতুন বোয়ালিয়া ইউনিয়নের চরচিলোকা গ্রামের আবু হাসান শেখের কন্যা ও মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ওহিদুলের স্ত্রী।
নিহতের চাচা মো. জহির শেখ বলেন, গত পাঁচ মাস পূর্বে মোহনপুর গ্রামের ওহিদুলের সাথে ঝর্ণার বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী ঝর্ণাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিলো। বিবাহের এক মাস পর থেকে সে (ঝর্ণা বেগম) আমাদের বাড়ীতে থাকতো। ওহিদুল মাঝে মাঝে আমাদের বাড়ীতে এসে আমাদের সামনে ঝর্ণাকে নির্যাতন করতো।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার কথা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102