ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে আশুরায় তাজিয়া মিছিল-আতশবাজি নিষিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫১ বার পঠিত

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় তাজিয়া মিছিল ও আতশবাজি নিষিদ্ধ করেছে পুলিশ। এছাড়া আরও কিছু বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩০ আগস্ট) আশুরা উদযাপিত হবে। কিন্তু বর্তমান করোনা মহামারি বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ ৩ আগস্ট পরিপত্র জারি করে সব ধরনের গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। তাই আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার জনসমাবেশ ও তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আরএমপির ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102