ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে সোয়া ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

রাজশাহীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক দাম ৪ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল রবিবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই চালান জব্দ করে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ ঘটনায় আটক দু’জন হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102