ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর বাঘায় ১০০ প্রজাতির আমের প্রদর্শন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৭ বার পঠিত

রাজশাহীর বাঘায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার (২০ মে) উপজেলা চত্বরে শুরু হওয়া মেলায় ১০০ প্রজাতির আমের প্রদর্শনী সবার নজর কেড়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, চত্বরের প্রধান ফটকের পাশেই রাখা হয়েছে এ আমের প্রদর্শনী। কত বাহারি নাম। এসব আম দেখতে ভিড় করছে মানুষ।

মেলায় আসা মাহমুদুল হাসান নামের এক কলেজছাত্র জানান, সাধারণত ১০-১৫ প্রজাতির আমের নাম আমরা জানি। এর বেশি আম যে বাঘাতেই হয় বা এত বিচিত্র আমের যে নাম হতে পারে সেটি আমার জানা ছিল না।

মান্নান হোসেনের বয়স ৬০ বছর। প্রায় ৪০ বছর ধরে আম চাষ করেন তিনি। মান্নান চাচা বলেন, এককালে বাঘায় অনেক প্রজাতির আম ছিল। তবে সেই আম আজ আর নেই। উচ্চফলনশীল জাতের কারণে অনেকে এসব আদি জাতের আম হারিয়ে ফেলেছে। আজ এক সঙ্গে এসব আমের জাত দেখে খুব ভালো লাগছে। আশা করছি এ আমগুলো ধরে রাখার চেষ্টা করবে সরকার।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আমের জন্য বিখ্যাত বাঘা উপজেলা। এখানে অনেক প্রজাতির আম হয়। টেস্ট ছাড়িয়ে বিদেশেও এ অঞ্চলের আমের সুনাম রয়েছে। তবে বাণিজ্যিকীকরণ ও চাহিদার কারণে অনেক পুরাতন আমের জাত হারিয়ে যাচ্ছে। এসব আমের জাতের সঙ্গে নতুন প্রজন্ম ও মানুষকে পরিচিতি করে দেওয়ার জন্য এ উদ্যোগ।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব আম সংগ্রহ করেছি। এসব আম নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করব। পাশাপাশি জাতগুলো সংরক্ষণের জন্য আমরা একটি প্লাজমা ব্যাংকও তৈরি করব। যাতে এসব জাত আর হারিয়ে যেতে না পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102