ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজাপুরে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ; যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৭ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী কিশোরীকে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬ নম্বর ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরী তার খালার বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় রাস্তায় পৌঁছালে সাকিব কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যান। পার্শ্ববর্তী সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান সাকিব।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে পরদিন সাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ ও র‍্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব অধিনায়ক মাহমুদুল বলেন, সাকিব একজন মাদকাসক্ত যুবক। প্রতিদিন রাস্তায় চলাফেরার পথে কিশোরীর দিকে কু-দৃষ্টি পড়ে সাকিবের। এরই এক পর্যায়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। গ্রেফতার সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102