ads
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে ঘরে ঢুকে মাকে বেঁধে রেখে ছেলেকে হত্যা, টাকা-স্বর্ণ লুট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

চাঁদপুরের রাতে ঘরে ঢুকে এক যুবককে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় অন্য ঘরে বেঁধে রাখা হয় বৃদ্ধা মাকে। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ড রহস্যজনক।

বাধ মানছে না অশ্রু, সন্তানকে হারিয়ে কিছুতেই থামছে না বৃদ্ধা মায়ের আহাজারি। একই অবস্থা পরিবারের অন্য সদস্যদেরও।

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার ভাড়া বাসায় বৃদ্ধা মা রূপবান বানু, ছোটভাইয়ের স্ত্রী মাহমুদাকে নিয়ে থাকতেন মজনু মিয়া। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা বাসায় গিয়ে দেখেন মজনুর মা বাঁধা অবস্থায় এবং ঘরের জিনিসপত্র ওলটপালট। সামনের কক্ষের বিছানার ওপর পড়ে আছে মজনুর গলাকাটা মরদেহ। স্বজনদের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

মজনু মিয়ার ভাই বলেন, মার হাত পা বাঁধা অবস্থায় ছিল, ঘরে রাখা টাকা ও স্বর্ণালঙ্কার ছিল সব নিয়ে গেছে। কিছু দিন আগে একটা গাড়ি বিক্রি করেছে ১০ লাখ ৬০ হাজার বা ৬১ হাজার টাকা। ওই টাকাটা গতকাল রাতে বাসায় নিয়ে এসেছিল, ওই টাকাসহ সব কিছু নিয়ে গিয়েছে।

হত্যার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তা ছাড়াও পিবিআইয়ের কর্মকর্তারা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.আব্দুর রহীম বলেন, সবকিছু বিবেচনা করে এ হত্যাকাণ্ডটি রহস্যজনক মনে হচ্ছে। নিরবিচ্ছিন্ন তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

নিহত মজনু মিয়া অবিবাহিত ছিলেন। মাইক্রোবাস চালক ছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102