ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

রাবি ভিসির অপসারণ দাবি; ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের অপসারণ এবং সাভারে ছিনতাইকারীদের হাতে শিক্ষার্থী মুস্তাফিজ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে করা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে পৌঁছালে এ ঘটনা ঘটে।

এদিকে, মিছিল থেকে নগরীর মতিহার থানা উত্তর ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি এবং যুগ্ম আহ্বায়ক সজীব আটক করা হয়েছে বলে দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে পুলিশ সজীবকে আটকের বিষয়টি অস্বীকার করে।

সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, সকাল ১১টার দিকে ক্যাম্পাসের মাজার গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে ভিসি অধ্যাপক সোবহানসহ দুর্নীতির সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তাদেরও অপসারণ এবং সাভারে ছিনতাইকারীদের হাতে রাবি শিক্ষার্থী মুস্তাফিজ হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানীন চৌধুরী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। কিন্তু পুলিশ সেখানে বেধড়ক লাঠিচার্জ করে। এতে আমাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ রফিকুল ও সজীবকে আটক করে।

তবে মিছিলে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি কালের কণ্ঠকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎই মিছিল নিয়ে কাজলার দিকে এগিয়ে আসে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে থাকা পুলিশদের দেখে নেতাকর্মীরা নিজে থেকেই মিছিল থামিয়ে দেয়। এ সময় রফিকুল দৌঁড়ে পালানোর চেষ্টা করায় আমাদের সন্দেহ হয়। তাই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, চলতি বছরের মার্চে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং পানি-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মাজার গেটে মানববন্ধনের আয়োজন করেন। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি ভিসি অধ্যাপক সোবহানের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ, রাষ্ট্রপতিকে অসত্য তথ্য প্রদান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তিন শ পৃষ্ঠার অভিযোগপত্র সরকারের বিভিন্ন দপ্তরে জমা দেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশের শিক্ষক। অভিযোগ আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইউজিসি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত করে বিভিন্ন অভিযোগের সত্যতা পায়।

অন্যদিকে, গত শনিবার (২৪.১০.২০২০) রাবির দর্শন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাফিজকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলা এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করে ছিনতাইকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102