ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তার মালামাল চুরি করে বাড়ি নির্মাণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নির্মাণাধীন একটি সড়ক থেকে ইট-ব্লক চুরি করে কিছুসংখ্যক লোক বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনিপুর গ্রামের মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে চারজনের নাম উল্লেখ করে এ ব্যাপারে একটি অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, নির্মাণাধীন সীমানা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের মনিপুর থেকে বোয়ালিয়া অংশে ব্যবহৃত ইট-ব্লক রাস্তা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু লোক। এসব ইট-ব্লক নিজেদের বাড়িতে নির্মাণের কাজে ব্যবহার করছেন তারা। অভিযোগে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মো. সেলিম মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. আমিন উদ্দিন ওরফে ছোটন ও আতকাপাড়া গ্রামের হৃদয় আহমেদ জালালের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, চুরিতে জড়িত এসব লোক মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে যুক্ত।

অভিযোগের সত্যতা যাচাইয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলামের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102