ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

রাস্তা থেকে তুলে নিয়ে পোশাক শ্রমিককে গণধর্ষণ, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

গাজীপুরের কাশিমপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম, বায়েজিদ ও শাহাদত নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই নারী। বুধবার রাতে ছুটির পর বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে ৫/৬ জন যুবক তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনের কাছে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি মাহবুব এ খুদা জানান, ‘এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে । বাকিদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102