ads
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেস্টুরেন্টে অসামাজিক কাজ, হাতেনাতে ধরা স্কুল পড়ুয়া আট ছেলে-মেয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭ বার পঠিত

নরসিংদীর ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সদর এলাকার বাংলা ঢং ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, খাবারে কেমিক্যাল ব্যবহার ও ছেলে-মেয়েদেরকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার মতো পরিবেশ তৈরি করে দেয়ার দায়ে রেস্টুরেন্ট মালিক মোরশেদ মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার।

একই সময় রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে স্কুল পড়ুয়া আট ছেলে-মেয়েকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ের রেস্টুরেন্ট মালিককে এক লাখ টাকা জরিমানা হয়েছে। পাশাপাশি রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কাজে লিপ্ত হওয়া অপ্রাপ্ত আট ছেলে-মেয়েকে ইউএনও স্যারের মাধ্যমে তাদের অভিভাবকদেরকে ডেকে এনে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102