ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনাল্ডোকে রিয়ালে ফিরতে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৫০ বার পঠিত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদে ফিরে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে বললেন বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রিভালদো।

তিনি মনে করেন, সময় এসেছে এবার রোনাল্ডোর রিয়ালে ফেরার। তিনি এও মনে করেন যে, সৌদি ক্লাব আল নাসরে রোনাল্ডোর সঙ্গে বার্ষিক ১৭৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি করে তাকে ‘বোকা’ বানিয়েছে।

গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ৩৮ বছর বয়সি রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। রিভালদো বলেন, ‘রোনাল্ডোর জন্য ভালো হবে সে যদি রিয়ালে ফিরে আসে। তবে রিয়াল সমর্থকদের এটাও বুঝতে হবে যে, ২৫-২৬ বছরের রোনাল্ডোর কাছে যা আশা করা হতো, এই বয়সে সেটি তার কাছে আশা করা ঠিক হবে না।’

রিয়াল মাদ্রিদের নয় মৌসুমে রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে ১০৫ গোল এবং লা লিগায় ৩১২ গোল করেন। ক্লাবের ইতিহাসে যা সর্বোচ্চ। ২০১৮ সালে তিনি রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। সেখান থেকে ম্যানইউ হয়ে এখন সৌদি ক্লাব আল নাসরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102