ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

রোহিঙ্গা ক্যাম্পে থেকে অস্ত্রসহ যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো. রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) ভোর রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আই ব্লকের পশ্চিমে পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ যুবককে আটক করা হয়। আটককৃত যুবক বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

কক্সবাজার ১৬ এপিবিএন’র পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক মো. রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন’র একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকায় পাহাড়ে অভিযান পরিচালনা করে আসামি মো. রবিউল ইসলাম (২৫) কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি কাটা রাইফেল ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন। সে দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102