ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও গাঁজাসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২০ জানুয়ারি) রাতে জেলার দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল রাত ৯টার সময় সদর উপজেলার ভাদসা বাজারে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, চার রাইন্ড গুলি, একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন সেটসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

তারা হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের নৃপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে সুব্রত কমুার ও ধঞ্জয় গ্রামের গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন।

এদিকে রাত সাড়ে সাতটার সময় র‌্যাবের অপর একটি দল ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে ২৬ কেজি ৭শ’ গ্রাম গাঁজা ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাচ্চু সরদারের ছেলে ইমরান ও এনামুল ইসলামকে আটক করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102