ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

লালমনিরহাটে মাটির নিচে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের’ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় মাটি খননকালে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে’ ব্যবহৃত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।

শনিবার এ সংবাদ লেখা পর্যন্ত বিমান বাহিনীর সদস্যরা মাটির নিচ হতে ১টি ফুয়েল বার্নিং এডজাস্ট, ২টি লেন্ডিং এয়ার, ১টি ট্রোপেলার ইঞ্জিনসহ কিছু সংখ্যক এয়ারক্রাফট ও এ্যামুনেশন উত্তোলন করেছে।

স্থানীয়রা জানায়,শুক্রবার সকাল থেকে ওই এলাকার মৃত আব্দুস সোবাহান বাবুর ছেলে রেজাউল করিমের ৭০ শতাংশ একটি উচু জমি চাষাবাদের উপযোগী করার জন্য শ্রমিক দিয়ে খনন কাজ শুরু করে। দুপুরে মাটি খননের সময় শ্রমিকরা একটি লোহার অংশ দেখতে পায়। শ্রমিকরা লোহার অংশটি উত্তোলনের পরে তাদের মনে বিমানের অংশবিশেষ সন্দেহ হলে তারা বিমান বাহিনীর লালমনিরহাট জেলা ইউনিটকে অবহিত করে। সন্ধ্যায় বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে এটি বিমানের ধ্বংসাবশেষ।

জমির মালিক রেজাউল করিম বলেন, আমি বাবা-দাদার মুখে গল্প শুনে ছিলাম এক সময় এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিলো। আমি জানতাম না যে, আমার জমিতে এই বিমানটি পাওয়া যাবে। খননের সময় শ্রমিকরা দেখে আমাকে জানালে আমি বিষয়টি বিমান বাহিনীর সদস্যদের অবহিত করি।

এ ব্যাপারে বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি আইএসপিআরের মাধ্যমে অবহিত করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102