ads
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরণখোলায় ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

সারা দেশে একের পর এক ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে শরণখোলা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মানুষ মানুষের জন্য সংগঠনের আয়োজনে শনিবার সকাল ১০টায় শরণখোলা প্রেস ক্লাবের সামনের সড়কে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ধর্ষকদের দ্রুত বিচার দাবি করে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম, মানুষ মানুষের জন্য সংগঠনের আহবায়ক আবদুল্লাহ আল নোমান, সদস্য ইমন হোসেন, রাখি রাণী হালদার, শফিকুল ইসলাম, জান্নাতুল বুশরা, রুবিনা ইসলাম, ওবায়দুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, মামলার দীর্ঘসূত্রিতা, তদন্তে ধীরগতি এবং সাক্ষীর অভাবসহ বিভিন্ন কারনে ধর্ষকদের বিচার দীর্ঘায়িত হয়। ফলে আদালত আসামির জামিন দিতে বাধ্য হয়।

এ কারণে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যাবস্থা গ্রহণ না করলে সমাজে ধর্ষণ মারাত্মক রূপ ধারণ করতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102