ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

শরীয়তপুরে ১৩৯ জেলের কারাদণ্ড-জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা ও মামলাও দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে রবিবা সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযানে আটকদের এ দণ্ড দেওয়া হয়।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীর প্রায় ৮০ কিলোমিটার এলাকায় মৎস্য কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে ১৮টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৯ জেলেকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা হয়েছে ২০২টি। জরিমানা করা হয়েছে তিন লাখ ১০ হাজার টাকা। ১৮৩ কেজি ইলিশ ও তিন লাখ ৩১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102