ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শর্তসাপেক্ষে খুলেছে কক্সবাজারের হোটেল-মোটেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল থেকে খুলেছে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস। সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজে আসা লোকজনকে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে।

তবে, বন্ধ থাকবে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র।

সারাদেশের মতো কক্সবাজারেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বাড়তে থাকলে এ বছরের ১ এপ্রিল থেকে কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার পাশাপাশি পর্যটন এলাকার হোটেল মোটেল ও গেস্ট হাউজগুলো বন্ধ করে দেওয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক ড. মামুনুর রশীদ জানান, পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল-মোটেল ও গেস্ট হাউস খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি। এ কমিটি হোটেল-মোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা বেঁধে দিয়েছে। দিকনির্দেশনাগুলো বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ বাড়ায় কক্সবাজারের পর্যটন সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির পরিপ্রেক্ষিতে সব বিষয় বিশ্লেষণ করে সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে হোটেল-মোটেল ও গেস্ট হাউস। খোলার পর স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের চেয়ে হোটেল মোটেল কর্তৃপক্ষের চ্যালেঞ্জ বেশি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রক্ষা করতে হবে প্রতিশ্রুতি। ব্যবসা করতে হবে নিজের ও অন্যের জীবনকে ঝুঁকিতে না ফেলে। সবাই মিলে নিরাপদে বেঁচে থাকি।

যেসব শর্ত মানতে হবে:
১. বেড়ানোর উদ্দেশ্যে কেউ এলে রুম বুকিং দেওয়া যাবে না।
২. মাত্র ৫০ শতাংশ কক্ষ বুকিং দেওয়া যাবে।
৩. রুম সার্ভিস ব্যতিত বন্ধ থাকবে রেস্টুরেন্ট। বন্ধ থাকবে সুইমিংপুলও।
৪. জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেওয়া যাবে না।
৫. হোটেলের প্রবেশমুখে জীবানুনাশক স্প্রে ও তাপমাত্র পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। লবিসহ সব কক্ষে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা করতে হবে।
৬. পুরো হোটেলে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102