ads
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

শার্শার সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা সহ ৩ পাচারকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার শালকোনা ফুলসরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শার্শা থানার শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (১৯), একই গ্রামের শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও আশরাফুলের ছেলে সবুজ (২৮)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে শার্শা সীমান্তের শালকোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102