ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন নাসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেটের ‘ফিনিসার’ খ্যাত নাসির হোসেন। ছবিতে দেখা যাচ্ছে বেশ সুদর্শন এক রমনীর পাশে দাঁড়িয়ে এক সময়ের দুর্দান্ত এই টাইগার অলরাউন্ডার। ছবিটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়, ভক্তকূলে জোর গুঞ্জনও শুরু হয়ে যায়-‘তাহলে কী এবার বিয়ের পিঁড়িতে বসছেন বহুল আলোচিত নাসির হোসেন?’ না এমন কিছুই আসলে হয়নি। বিয়ের পিঁড়িতে বসেননি লাল সবুজের জার্সি গায়ে এক সময়ের নিয়মিত এই মুখ। তবে খুব শিগগিরই শুভ কাজটি সেরে ফেলতে যাচ্ছেন।

নাসির হোসেনকে নিয়ে বিতর্কের শেষ কোথায় সেটা বোধ করি এদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের কেউই সুনির্দিষ্ট করে বলতে পারবেন না। আর ঠিক একারণেই তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ত্রিসীমানায় তিনি নেই।

সবশেষ বিতর্কের জন্ম দিয়েছিলেন ‘সুবাহ কান্ড’র পর। সুবাহ নামক এক রমনীর সঙ্গে তার অশালীন ফোনালাপ ফাঁস হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিগুঢ় মর্ম থেকে বাদ পড়েন এক সময় ব্যাটে বলে দাপট দেখানো এই টাইগার সদস্য। তবে আশার কথা হলো, দেরিতে হলেও তার সুমতি হয়েছে। অবশেষে তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে একান্তে আলাপকালে সুখবরটি নিজেই দিলেন নাসির হোসেন।

তিনি বললেন, ‘আমি আজকে সকালে ছবিটি আমার ইনস্টাগ্রামে পোস্ট করার মিনিট দশেক পরে ডিলিট করে দেই। কিন্তু এর মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিটি কার না জেনে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে। চাইলে আপনিও করতে পারেন, নিউজও করতে পারেন যে মেয়েটিকে আমি বিয়ে করেছি। চাইলে আপনি এও বলতে পারেন যে সে আমার গার্লফ্রেন্ড। তবে আমি বলব, আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি বিয়ে করছি। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।’

লাল সবুজের জার্সি গায়ে নাসির হোসেন সব শেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে, চট্টগ্রামে, অস্ট্রেলিয়া সিরিজে। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে, মিরপুরে, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। আর টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালের মার্চে, ধর্মশালায় ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102