ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে সাইফ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাইফ শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে সাইফ এর বন্ধুরা গোসল করছিল । এসময় পুকুরের পাড়েই সাইফ বসে ছিলো ।পরে বন্ধুরা বাসায় ফিরে যায়। সাইফকে খুঁজে না পেয়ে বিষয়টি আশপাশের লোকজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন আলমগীর।পরে অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরীর দল ওই পুকুর থেকে দীর্ঘক্ষণ খোজাখুজির পর সাইফের লাশ উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম জানান, দুপুরে পর বাসায় যাওয়ার পথে সাইফের বাবা আলমগীর বিষয়টি অবগত করেন। পরে পুকুরের পানিতে খোঁজ করার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ওই পুকুর থেকেই বিকালে সাইফের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102