ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুকে খামারে ডেকে নিয়ে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিশুর বাবার দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে আটক হওয়া শহিদুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, আটককৃত শহিদুল ইসলাম উপজেলার পূর্ব শালবাহান এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ওই শিশু তার বাড়ির পাশে খেলা করছিল। এসময় শহিদুল ইসলাম নামে ওই ব্যক্তি তাকে তার পাশে থাকা একটি হাঁসের  খামারে নিয়ে যায় এবং জোরপূর্বক  ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে শহিদুল শিশুটিকে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দেখায় এবং হাতে ১শ টাকা ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে শিশুটি বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর সে মাথা ঘুরে পড়ে যায়। পরে শিশুটি কিছুটা সুস্থ হয়ে উঠলে তার বাবাকে সব কিছু খুলে বলে এবং ওই শিশুর পরিবার ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে শহিদুলের খামারে গিয়ে তাকে আটক করে চেয়ারম্যান মেম্বার কে জানায় এবং থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, এক শিশুকে ধর্ষণের দায়ের করা মামলায় শহিদুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আটকের পর আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ নির্দেশ দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102