ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে এবার নয় বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এর আগে গত ২১ অক্টোবর বিকেল ৩টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
অভিযুক্ত মো. মিরাজ হোসেন (১৫) শাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব করটখিল গ্রামের আমিন উল্ল্যা মুন্সী বাড়ীর মৃত মনির হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই শিশুর মা পার্শ্ববর্তী বাড়িতে কাজে গিয়েছিল। শিশুটি ঘরে একা থাকার সুযোগে শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে একই বাড়ির ওই কিশোর ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি নির্যাতিতা শিশু তার মাকে জানায়। একপর্যায়ে শিশুটির মা চাটখিল থানায় মামলা দায়ের করেন।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা শনিবার সকালে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নির্যাতিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102