ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু কন্যার গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

বরিশালের উজিরপুরে দেড় বছর বয়সের শিশু কন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে উজিরপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন ওই উপজেলার পশ্চিম ষোলক গ্রামের এক ব্যক্তি।

মামলায় তিনি অভিযোগ করেন, গত ২২শে অক্টোবর বাদী কর্মের তাগিদে ঢাকায় ছিলেন। এই সুযোগে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী লিটন সরদার তার ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তার স্ত্রী বাঁধা দেয়ায় তার দেড় বছর বয়সের শিশু কন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লিটন সরদার ২ সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় বিচার চেয়ে গতকাল মঙ্গলবার রাতে উজিরপুর থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার স্বামী। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত লিটন সরদার পলাতক রয়েছে।

এদিকে নির্যাতিতা নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেস্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102