ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

শেরপুরের নকলায় ৫২ শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধান মন্ত্রীর অনুদানের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার সাধারণ ও ভোকেশনাল শাখার ৪২ জন শিক্ষক ও ১০ জন কর্মচারীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ প্রমুখ।

জানা গেছে, ৪২ শিক্ষকের মাঝে প্রতিজনে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা এবং ১০ কর্মচারীর মাঝে ২ হাজার ৫০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে ৫২ টি চেকের মাধ্যমে মোট ২ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনার কারনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। এমন বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102