ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ‘বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি: “বিশ্বজুড়ে বাংলা” স্লোগানে সফলতার ছয় বছর পেরিয়ে ৭ম বর্ষে পদার্পণ করলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’।

১৯ মে শুক্রবার দুপুরে শেরপুরে আলোচনা সভা ও দোয়ার মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

পৌর শহরের মোবারকপুর মহল্লায় আখের মামুদ বাজারের দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান পালন করা হয়।

বাংলা টিভির পরিচালনা পর্ষদ, কলাকৌশলী, দর্শকদের জন্য ও টেলিভিশনটির সফলতা কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ ক্বারি মাওলানা সোহাগ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন, আখের মামুদ বাজার বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, আখের মামুদ বাজার জামে মসজিদের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) হানিফ উদ্দিন, সহ সভাপতি আব্দুল জলিল, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি আলমগীর আল আমিন, যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ জাহান তালুকদার, মোবারকপুর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, সদস্য জিহাদ, শ্রাবণ, কাকন, জাহিদুল ইসলামসহ হাফেজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা টিভির শেরপুর জেলা প্রতিনিধি নাঈম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102