ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

শেরপুরে সাংবাদিককে শ্লীলতাহানীসহ প্রাণ নাশের হুমকি! সাংবাদিক মহলে নিন্দার ঝড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কতর্ব্য কাজে বাঁধা দেওয়া ও সংগৃহীত তথ্য দ্রুত ডিলিট না করায় ইংরেজী পত্রিকা ‘দ্যা নিউ ন্যাশন’ এর জেলা প্রতিনিধি, ‘শেরপুরের আলো’ অনলাইন পত্রিকার সম্পাদক ও ঝিনাইগাতী উপজেলার ভটপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজী প্রভাষক রফিকুল ইসলামকে শ্লীলতাহানি করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

সন্ত্রাসী কর্তৃক শ্লীলতাহানিসহ সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি পেয়ে শুক্রবার রাতেই সাংবাদিক রফিকুল ইসলাম ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ৬ নভেম্বর শুক্রবার বিকালে একটি গ্রাম্য সালিশের তথ্য সংগ্রহ করাকে কেন্দ্র করে ন্যাক্কার জনক এ ঘটনাটি ঘটে।

এ ন্যাক্কার জনক বিষয়টি সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে শেরপুর জেলার সকল উপজেলাসহ পাশ্ববর্তী জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছেন সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী তার দাখিলকৃত অভিযোগে বলেন, ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার খৈলকুড়া গ্রামে জনৈক রফিক মিয়ার রাইস মিলের মাঠে গ্রাম্য একটি সালিশ বৈঠকের খবর সংগ্রহ করতে গিয়ে কিছু ভিডিও চিত্র ও স্টিল ছবি ব্যক্তিগত মোবাইল ফোনে ধারন করেন সাংবাদিক রফিকুল ইসলাম।

সালিশ বৈঠক শেষ হলে নিজের ব্যবহৃত মোটরসাইকেলে রওনার প্রস্তুতি নিলে খৈলকুড়া গ্রামের জনৈক বকুল মিয়া ও গোলাম মওলার নেতৃত্বে সন্ত্রাসী প্রকৃতির অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জন লোক খবরের জন্য সংগৃহীত স্টিল ছবি ও ভিডিও ডিলিট করতে বলে, এমনকি সংগৃহীত সকল স্টিল ছবি ও ভিডিও ডিলিট করতে বাধ্য করে তারা। পরে তাকে (সাংবাদিক রফিকুল ইসলাম)-কে প্রাণে মেরে ফেলার হুমকী দেওয়া হয়।

ইংরেজী পত্রিকা ‘দ্যা নিউ ন্যাশন’ এর জেলা প্রতিনিধি, ‘শেরপুরের আলো’ অনলাইন পত্রিকার সম্পাদক ও ঝিনাইগাতী উপজেলার ভটপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজী প্রভাষক রফিকুল ইসলাম বলেন, আমি নিজেকে রক্ষার্থে আমার সংগৃহীত সকল স্টিল ছবি ও ভিডিও ডিলিট করতে বাধ্য হই। এসময় সন্ত্রাসীরা তাঁর বাম পায়ে এলোপাথারী লাথি গুড়ি মারিয়া এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি অত্যান্ত গুরুত্বের সহিত আমলে নিয়ে পুলিশ এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন বলে তিনি জানান। তিনি বলেন, অপরাধীরা যে বা যারা এমনকি যতবড় মাপেরই হউক না কেন, তদন্তের ভিত্তিতে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102