ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে জলাশয় থেকে ইট ভাটা প্রহরীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চারদিন পর জলাশয় থেকে সোহেল মিয়া ওরফে বাবু (৩০) নামে এক ইট ভাটা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ নভেম্বর শনিবার সকালে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশের একটি জলাশয় থেকে তার মরদহটি উদ্ধার করা হয়। নিহত বাবু স্থানীয় গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার প্রহরী ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় জেইউবি ইট ভাটার প্রহরী হিসেবে কাজ করতেন। গত ২৪ নভেম্বর সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি।

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়ানী শ্রীবরদী এলাকার একটি জলাশয়ে সোহেলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102