ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদী পৌরসভার মেয়র প্রার্থী মেরাজের প্রার্থীতা প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র প্রার্থী এড. মেরাজ উদ্দিন চৌধুরী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। শনিবার (২৩ জানুয়ারী) বিকালে শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট তার প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদনপত্র জমা দেন।

সুত্রে জানা গেছে, উপজেলা ছাত্র লীগের আহবায়ক এড. মেরাজ উদ্দিন চৌধুরী পৌরসভার মেয়র পদে আ’লীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি গত ১৭ জানুয়ারী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।

শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি এবং সাধারন সম্পাদক এড. চন্দন কুমার পালের নির্দেশক্রমে শ্রীবরদী উপজেলা আ’লীগের সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত নেতা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হুসাইনের পরামর্শক্রমে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এ ব্যাপারে এড. মেরাজ উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে অবিচল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সিদ্ধান্তকে চুড়ান্ত মেনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি পুর্ণ সমর্থন রেখে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছি। শেরপুর জেলা আ’লীগ আগামী দিনে দলে আমাকে মূল্যায়ন করার আশ্বাস দিয়েছেন।

শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এনএম সাজ্জিল সাদিক এড. মেরাজ উদ্দিন চৌধুরীর প্রার্থীতা প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102