ads
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সব নাটকের অবসান, বার্সাতেই থাকছেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮ বার পঠিত

লিওনেল মেসি ও বার্সেলোনার বিচ্ছেদ নিয়ে গত ১০ দিন উত্তাল ছিল ফুটবল বিশ্ব। অবশেষে সব নাটকের অবসান হল। বার্সার চুক্তি পূরণ করতে আগামী মৌসুম ন্যু-ক্যাম্পেই থাকছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

শুক্রবার গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ২০২০-২১ মৌসুমে বার্সায় থাকার বিষয়টি নিশ্চিত করেন মেসি। তবে ইচ্ছার বিরুদ্ধে, শুধুমাত্র চুক্তির জন্যই যে থাকতে হচ্ছে সেই হতাশা ফুটে ওঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডের মুখে।

নিজের সিদ্ধান্ত নিয়ে মেসি বলেন, ‘আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে ইচ্ছে করলেই ক্লাব ছাড়তে পারব। বার্সা সভাপতি সবসময় বলত, মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নিতে পারব যে আমি থাকব না চলে যাব।’

গত ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন মেসি। এরপরই তোলপাড় শুরু হয় ফুটবলবিশ্বে। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। আর্জেন্টাইন তারকার ইচ্ছা ছিল, ক্লজ ঝামেলা মিটিয়ে বিনা ফিতে বার্সা ছাড়া। তবে বার্সা সেটি মানতে নারাজ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেরা ফরোয়ার্ডকে বিক্রি করতে চেয়েছিল কাতালান ক্লাবটি।

লা লিগার পক্ষ থেকেও একই কথা জানানো হয়। তাই শেষ পর্যন্ত আদালতে যেতে হতো মেসিকে। কিন্তু প্রিয় ক্লাবের বিপক্ষে আইনি লড়াইয়ে যেতে চান না মেসি। দীর্ঘ দিনের ক্লাব বলেই আরো এক মৌসুম বার্সাতে থেকে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে মেসি বলেন, ‘আমার প্রিয় ক্লাবের বিপক্ষে কখনোই আমি আইনি লড়াইয়ে যাব না। একারণেই আমি বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102