ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি চাল আত্মসাৎ; তারাগঞ্জে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

রংপুর; তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুর রহমানকে অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ।

জানা গেছে, ওই ইউপি সদস্য কৌশলে নিজের লোকজন দিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের কার্ড অসহায় ব্যক্তিদের না দিয়ে উত্তোলন করে নিয়েছেন।

এছাড়া তিনি ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়াসহ পরিষদের একাধিক সভায় অনুপস্থিতির কারণে ইউপি সদস্য মমিনুর রহমানকে বহিষ্কার করা হয়।

সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ জানান, ২ নভেম্বর মাসিক সভাসহ পূর্বের বিভিন্ন সময়ের ২৪টি সভায় অংশগ্রহণ করেননি অভিযুক্ত ইউপি সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102