ads
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

সাংবাদিক ফাগুন রেজা হত্যার অভিযোগে ১ জন রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

সাংবাদিক ফাগুন রেজা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এক আসামীকে রিমান্ডে নিয়েছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, গত বছরের ২১ মে ঢাকা থেকে শেরপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর সেদিনই রাত সাড়ে আটটার দিকে নিখোঁজ হন শেরপুরের এনটিভির সাংবাদিক কাকন রেজার বড় ছেলে ফাগুন রেজা।

পরদিন ২২ মে জামালপুর সদরের রানাগাছা এলাকায় রেললাইনের পাশ থেকে সাংবাদিক ফাগুন রেজার লাশ উদ্ধার করা হয়। তবে এসময় নিহত ফাগুন রেজার সাথে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্রের কোন সন্ধার পাওয়া যায়নি।

এই ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির মাধ্যমে ফাগুন রেজার ব্যবহৃত মোবাইলের অবস্থান নির্ণয় করে সোহরাব (৩২) নামে একজনকে শনাক্ত করে পুলিশ। কিন্তু বিভিন্ন নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় অবস্থান করায় তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিলোনা।

এদিকে গাজিপুর জেলার সাফারিপার্ক সড়কে এক অটোরিক্সা চালককে আহত করে অটোরিক্সাটি ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে সোহরাবকে। পরে এই ঘটনায় চলতি বছরের ১৪ সেপ্টম্বর গাজীপুরের শ্রীপুর থানায় তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়।

হত্যাচেষ্টা ও ছিনতাই মামলায় ছদ্ব নাম ঠিকানা ব্যবহার করলেও ফাগুন হত্যার সাথে জড়িত অভিযোগে আগে থেকেই চিহ্নিত ওই একই ব্যাক্তি আটক আছে বলে জানতে পায় জামালপুর রেলওয়ে থানা পুলিশ। পরে আরও অধিকতর যাচাই বছাই শেষে নিশ্চিত হয়ে কাশিমপুর কারাগার থেকে সোহরাবকে গত ১০ অক্টোবর জামালপুরে আনা হয়।

ফাগুন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতের কাছে রিমান্ডের আবেদন করে রেলওয়ে থানা পুলিশ।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত আরও জানান, গত ৪ নভেম্বর আসামীকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রয়েছে, ধারণা করা হচ্ছে সে পেশাদার খুনি। বিভিন্ন থানায় তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।

নিহত সাংবাদিক ফাগুন রেজার মা মিলি রেজা জানান, সাড়ে ১৭ মাস পরে একজন আসামী ধরা পরেছে, আশা করি পুলিশ এই হত্যাকান্ডের পেছনে যারা রয়েছে তাদেরও খুজে বের করবে। তিনি তার ছেলের হত্যাকান্ডে জড়িত সকলের শাস্তি দাবী করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102