ads
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের পর এবার ক্ষোভ ঝাড়লেন মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বসে এখন যারা এত কথা বলছেন, ক্রিকেটে কি অবদান তাদের? বেসরকারী একটি গণমাধ্যমের কাছে এমনি প্রশ্ন রাখলেন, বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এরআগে, সাকিব আল হাসানও ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের কর্মকাণ্ডে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন। এবার সমালোচনা করলেন, দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি।

মাশরাফি বলেন, দেশের ক্রিকেট নিয়ে যে মানুষগুলো এতো কথা বলছেন, তারা কী করেছেন ক্রিকেটের জন্য? অথচ, সাবেক ক্রিকেটার পরিচয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় বড় পদ দখল করে আছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন, আমাদের এইচপি শেষ চার-পাঁচ বছরে কয়টা খেলোয়াড় তৈরি করেছে, আমি জানি না। ক্রিকেট বোর্ডে এখন অনেকেই আছেন, তারা এক সময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে বোর্ডে কী নিয়ে কাজ করছেন, আমি তাও জানি না।

শনিবার (২০ মার্চ) জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এই মন্তব্যের পর দেশে সমালোচনার ঝড় উঠে।

মাশরাফি ও সাকিব আল হাসানের আগে, জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাও এমন মন্তব্য করেছিলেন। হীরা বলেন, এখন যারা ক্রিকেট বোর্ডে আছে তারা নিজেদের লিজেন্ড ক্রিকেটার দাবি করেন। কিন্তু তারা কয়জন টেস্টে উল্লেখযোগ্য অবদান রেখেছেন? টেস্টে অবদান ছাড়া লিজেন্ড বলা ঠিক না বলেও দাবি করেন হীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102