ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার এবং ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে যুবলীগের বহিস্কৃত নেতা খালেদ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক ।
গতবছর ১৮ই সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয় খালেদ।

তার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও খালেদ বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ও মাদক ব্যবসা পরিচালনা করতেন। অভিযানের দিনই খালেদের ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্ল্যাসিনো ক্লাব সিলগালা করে দেয়া হয়। এই অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

জুয়া, ক্যাসিনো ও মাদকের ব্যবসা ছাড়াও রাজউক, পানি উন্নয়ন বোর্ড, যুব ভবন ও সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একচ্ছত্র টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে তাকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়। বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনসহ নানান অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102