ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকার শিহাব ভাণ্ডারীর মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- পাবনা জেলার আতাইকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)। তারা উভয়েই সাভারের হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় শিহাব ভান্ডারী ও সাহেদ সরকারের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, সন্ধ্যায় হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শিহাব ভাণ্ডারীর মালিকানাধীন ভাড়া বাড়ির কক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ওই কক্ষের ভাড়াটিয়া রবিউল ও তার সহযোগী মিজানুর নামে দুই জনকে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, অস্ত্রসহ আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেছে। আটকের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102