ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাহেদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫৮ বার পঠিত

ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের৷

১৯ আগস্ট বুধবার সকাল ১১টার পর পর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সাত দিন রিমান্ডের প্রথম দিন গত ১৭ আগস্ট সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

এর পর ১৮ আগস্ট মঙ্গলবার দ্বিতীয় দিনের রিমান্ডে তাকে দুদক কার্যালয়ে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে৷ পরে সুস্থ অনুভব করার পরে বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

দুদকের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১০ আগস্ট সাহেদকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক কে এম ইমরুল কায়েশ সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102