ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

সিএমপি’র ১১ কর্মকর্তা রদবদল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ।

তিনি বলেন, ‘স্বাভাবিক বদলির অংশ হিসেবে এই আদেশ এসেছে। বদলির আদেশ হওয়াদের মধ্যে আটজন অতিরিক্ত উপকমিশনার ও তিনজন সহকারী কমিশনার রয়েছেন।’

রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফকে ডিবি দক্ষিণ জোনে, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদকে ডিবি উত্তর ও পিআর বিভাগে, কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথকে সিএমপির দক্ষিণ জোনের দায়িত্বে, ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীনকে কাউন্টার টেররিজম ইউনিটে, ট্রাফিক বন্দরের অতিরিক্ত উপকমিশনার অলক বিশ্বাসকে বন্দর জোনে, সিএমপির স্টেট ডিপার্টমেন্টের অতিরিক্ত উপকমিশনার নাদিরা নুরকে উত্তর জোনে, সিএমপির উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমানকে ট্রাফিক বন্দর ও বন্দর জোনের (পিওএম) দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার নুতান চাকমাকে সিএমপির (এমটি) ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিএমপির এস্টেট ডিপার্টমেন্টের সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিনকে ট্রাফিক পশ্চিম জোনে, ট্রাফিক পশ্চিমের সহকারী কমিশনার কীর্তমান চাকমাকে বন্দর জোনে ও বন্দর জোনের সহকারী কমিশনার কামরুল হাসানকে এস্টেট ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102