ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিগারেটের আগুনে পুড়ল শাবিপ্রবির এক একর টিলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের পশ্চিম পাশের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে টিলার প্রায় এক একর জায়গা পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান।

শাহপরান হলের কর্মীরা জানান, দুপুরে শাহপরান হলের কর্মীরা টিলায় আগুন জ্বলতে দেখলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং হল প্রভোস্টকে খবর দেন। প্রভোস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সিলেট সদর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তা কর্তৃপক্ষকে জানাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নায়েন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। অগ্নিকাণ্ডে টিলার কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102