ads
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে ওই বৃদ্ধকে জালকুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এঘটনায় বুধবার সকালে এক শিশুর পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত কামাল হোসেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকার মৃত কমর আলীর ছেলে।

মামলায় শিশুর পরিবার জানায়, গত এক সপ্তাহ আগে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কামাল হোসেন প্রথমে তাঁর সৎ ছেলের সাত বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে প্রতিবেশি আরেক শিশুকেও কামাল ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার রাতে ওই দুই শিশুর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ফারুক জানান, দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এক শিশু অভিযুক্ত কামাল হোসেনের সৎ ছেলের শিশুকন্যা। শিশুটির পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় কামাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে আসামীকে কারাগারে প্রেরণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102