ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম

সিরাজগঞ্জে বিজয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪ বার পঠিত

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শিহাব আহমেদ জিহাদ সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার শামীম আহমেদের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে জিহাদকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার ষ্টেশন এলাকায় ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে ঢাকার একটি হাসপাতালে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদকে প্রধান আসামি করে জেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন জিহাদ। গত ২৮ জুন ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিনকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102