ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের হুমকি, ৯৯৯ এ কল করে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

সীতাকুণ্ড উপজেলার পৌর এলাকার এয়াকুবনগর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত আসামি ওই তরুণীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার বিবরণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির জমি নিয়ে দুই ভাই আবু তাহের ও আবুল বশরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিরোধ নিরসনে কয়েকদফা গ্রাম্য সালিশও অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিশের সিদ্ধান্ত অনুযায়ী উভয়পক্ষ নিজ নিজ জায়গা সীমানা প্রাচীরের মাধ্যমে আলাদা করে নেয়। চলতি বছরের মার্চ মাসে নিজের জায়গায় ঘরের কাজ শুরু করে প্রবাসী আবু তাহের। তখন চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করে আবুল বশরের ছেলে আলী আকবর। আদালত ১৫৪ ধারা জারি করলে কাজ বন্ধ রাখে আবু তাহের।

আদালত থেকে সীতাকুণ্ড উপজেলা সহকারী ভূমি কমিশনারকে ভূমি জরিপ করে প্রতিবেদন দিতে বলে। সেইমতে বৃহস্পতিবার ভূমি অফিস থেকে সার্ভেয়ার পাঠানো হয়। সার্ভেয়ার ভূমি পরিমাপ করে চলে যাওয়ার পর আলী আকবর চাচাতো বোন রুনা আক্তার মিতু ও তার মায়ের ওপর হামলা চালায়। মা ঘরে ঢুকে রক্ষা পেলেও রুনা আক্তারকে মেরে আহত করে তারা।

এ সময় প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিয়ে তার পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে আলী আকবর ও তার সহযোগীরা। এ পরিস্থিতিতে রুনা আক্তারের ছোট বোন তানজিনা সাহায্য চেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে থানাকে জানানোর পর এসআই আবুল বশর গিয়ে রুনা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে, পুলিশ আসার খবরে আলী আকবর ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই মামলা দায়ের করেছেন রুনা আক্তার। মামলা দায়েরের পর বাদীকে অভিযুক্তরা নানা রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনাস্থলে যাওয়া এসআই আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতাবস্থায় রুনা আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা খরচও দেন তিনি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত) সুমন বণিক বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা মেয়েটির পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। মেয়েটির পরিবার হয়রানি থেকে বাঁচতে থানা অভিযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102