ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে মঞ্জুরুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে। তবে বিএসএফের গুলিতে নিহত কিনা তা বিজিবি বা পুলিশ কেউ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

বুধবার (১৭ মে) সকালে সীমান্তের শাহপুর কামারপাড়া নামক স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তের শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

২৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির জাগো নিউজকে বলেন, নিহতের বিষয়টি জেনেছি। কিন্তু বিএসএফ গুলি করে হত্যা করেছে কি না তা এখনো নিশ্চিত নই। এ বিষয়ে আমরা পতাকা বৈঠক ডেকেছি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন আছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে কি না এটি এখনো নিশ্চিত না। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102