ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে মারা গেলেন তিনিও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৫ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকের কূপে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন তিনজন। শুক্রবার (২৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জয়পুর গ্রামের আমজাদ হোসেন ওরফে লেবার আমজাদ তার বাড়ির টয়লেটের জন্য সেপটিক ট্যাংকের কূপ খনন করে রাখেন। ওই কূপে জয়পুর গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪) মই দিয়ে কুয়ায় নামার সময় মইটি ভেঙে তিনিও ভেতরে পড়ে যান। পরে তাদের উদ্ধারের জন্য পরপর ফাহিম মিয়া (৩০), শাহীন মিয়া (২৯) এবং শামীম মিয়া (২৬) ওই কূপে নামেন। তবে জিম, মিজানকে উদ্ধার না করেই ফাহিম, শাহীন ও শামীম কুয়া থেকে উঠে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে (জিম ও মিজান) উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বেঁচে থাকা ফাহিমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শাহিন ও শামীম বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102