ads
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনারগাঁওয়ে দুই দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর মরিষটেক এলাকা থেকে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ওই স্কুল ছাত্রের নাম- মো. জিসান আরাফ (৭)। দুদিন আগে নিখোঁজ হওয়া মো. জিসান আরাফ স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিখোঁজ ওই স্কুল ছাত্রের পিতা মো. ইলিয়াস শেখ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

থানায় দায়ের করা সাধারন ডায়েরিতে বাদী উল্লেখ করেন, গত ৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে জিসান আরাফ উপজেলার জামপুর মরিষটেকস্থ বাসা থেকে বের
হয়। এরপর সে আর বাসায় ফিরেনি।

পরিবারের পক্ষ থেকে নিকট আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হলেও জিসান আরাফের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জিসানের গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার এবং তার পড়নে ছিলো গেঞ্জি ও সর্ট প্যান্ট।

এদিকে স্কুলছাত্র জিসান আরাফ নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশু জিসান আরাফ নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তার সন্ধানে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102