ads
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলায় গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ বার পঠিত

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বুধবার (২৩ সেপ্টেম্বর) একজনকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন নীলার বাবা নারায়ণ রায়। বখাটে মিজান ছাড়াও এ মামলার আসামি করা হয়েছে তার বাবা-মা ও অজ্ঞাত কয়েকজনকে।

ছুরিকাঘাতে স্কুল ছাত্রীকে হত্যার পর থেকে অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক ছিল। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা। তার বাবা-মার সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।

নীলার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর নীলাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও ওই যুবক নীলাকে উত্ত্যক্ত করত। সবশেষ রোববার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যায় তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে বখাটে যুবক মিজানুর। এ সময় নানা ভয়ভীতি দেখিয়ে অলককে পাঠিয়ে দিয়ে নীলার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102