ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলায় স্বামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্ত্রীকে এসিড নিক্ষেপ করায় স্বামী পরিবহন শ্রমিক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমারপুর গ্রামের নিজ বাড়ি থেকেই র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়িতে অবস্থানরত স্ত্রী মাহবুবা খাতুনের (১৬) মুখে এসিড নিক্ষেপ করে মুরাদ। এতে ঝলসে যায় মাহবুবার মুখ।
শুক্রবার ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন মাহবুবার মা সেফালি বেগম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। মুরাদকে শনিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102