ads
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর পুরুষ-আসক্তি ঠেকাতে থানায় গেলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী। পাকুন্দিয়া থানায় ওই নারীর স্বামী আবদুর রশিদ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন-স্ত্রী মমতাজ বেগম, তার বাবা আইনউদ্দিন, ভাই জালাল উদ্দিন ও সবুজ মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার দিগাম্বর্দী গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আবদুর রশিদের সঙ্গে পারিবারিকভাবে পার্শ্ববর্তী মধ্যমান্দারকান্দি গ্রামের আইন উদ্দিনের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে রয়েছে। কিন্তু বিয়ের ৫-৬ বছর পর থেকে বিভিন্ন পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী মমতাজ। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছে বিচার প্রার্থী হন আবদুর রশিদ। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এ বিষয়ে স্ত্রীর কোনো বিচার করতে পারেনি। গত ১ নভেম্বর রাতে ফের পাশের বাড়ির এক যুবকের সঙ্গে অনৈতিক কাজের সময় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন আবদুর রশিদ। এ নিয়ে গত ৫ নভেম্বর স্থানীয় বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ও মেম্বার হাফিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হয়। কিন্তু এতেও কোনো কাজ হয়নি।

স্বামী আবদুর রশিদ আরও বলেন, আমি একজন দরিদ্র মানুষ। শুঁটকি মাছ বিক্রি করে সংসার চালাই। আমার সংসারে দুটি ছেলে আছে। এরপরও আমার স্ত্রী অন্য লোকজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। কোনোভাবেই তাকে এ কাজ থেকে ফেরানো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল কুদ্দুছ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102