ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীর মর্যাদা পেতে কলেজশিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে যশোরের অভয়নগরে স্বামী কলেজশিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হোমায়রা বেগম। সোমবার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

মোশাররফ হোসেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা গ্রামের মুছাদ্দেক হোসেনের ছেলে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর কলেজশিক্ষক মোশাররফ হোসেনের সঙ্গে ২০১৪ সালে ইসলামী শরিয়াহ মোতাবেক আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার স্বামী মোশাররফ হোসেন যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। প্রথম পর্যায়ে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পর্যায়ে মৎস্য ঘেরের জন্য পাঁচ লাখ টাকা দেয়া হয়। পরবর্তীতে আরও টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে না চাইলে শুরু করেন শারীরিক নির্যাতন।

তিনি বলেন, এরই মধ্যে আমাদের ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। নাম রাখা হয়েছে মেহেরুন জান্নাত। যার বর্তমান বয়স ১৫ মাস। নারী ও যৌতুকলোভী এমডি মোশাররফ হোসেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের গণিতের প্রভাষক। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তিনি ২০১৯ সালে খুলনা দাকোপ থানার সাদেক গাজীর মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর আমার ওপর নতুনমাত্রায় যোগ করেন অমানুষিক নির্যাতন। বন্ধ করে দেয় সংসারের ভরণপোষণসহ যাবতীয় খরচাদি।

হোমায়রা বেগম বলেন, স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারস্থ হই নওয়াপাড়া পৌরসভার মেয়র ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে। কোনো সমাধান না পেয়ে গত ১৫ নভেম্বর অভয়নগর থানা এবং ১৭ নভেম্বর খালিশপুর থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হোমায়রা বেগমের বোন বৈশাখী খাতুন, ভাই বাবলু খান, জুয়েল রানা, অনিক ইসলাম ও একমাত্র কন্যাসন্তান মেহেরুন জান্নাত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102