ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে মারা গেলেন স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি এডজ্যুটেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান (৭০) এর মৃত্যুর খবর শুনে হৃদরোগে মারা গেলেন তাঁর স্ত্রী নিলোফা আক্তার জুঁই (৬১)। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ওই গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মরহুম ফজলুর রহমানের ছেলে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলার তালতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমানকে হৃদরোগ সমস্যার কারণে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান পরিবারের লোকজন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর শুনে সহধর্মীনি নিলোফা বেগম জুঁই (৬১) নিজ বাড়িতে তাৎক্ষনিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
আজ শনিবার বাদ আসর তালতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পাশে স্ত্রী স্ত্রী নিলোফাকে দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102