ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর সঙ্গে ড্রিমল্যান্ড পার্কে ঘুরতে গিয়ে প্রাণ গেল নববধূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

স্বামীর সঙ্গে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে ঘুরতে গিয়ে নিহত হয়েছেন মোনতাহা আক্তার সামিয়া (১৯) নামের এক লন্ডনী নববধূ। শনিবার (৩ আক্টোবর) সন্ধ্যায় পার্কে রাইড চড়তে গিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার স্বামী।

স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। একপর্যায়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের এসআই জনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে লাশ রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিহত মোনতাহা আক্তার সামিয়া বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সঙ্গে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর রুহুল আলমের সঙ্গে বিয়ে হয় সামিয়ার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102