ads
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালেক ১৪ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায়, ১৪ দিনের রিমান্ডে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। তুরাগ থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সাত দিন কোরে ১৪ দিনের রিমান্ডে দেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে শুনানী শেষে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পৃথক ২ মামলায় তার সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে, তার আইনজীবী জি এম মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

এর আগে দুপুরে আদালতে হাজির করা হয় আবদুল মালেককে। এ সময় রাষ্ট্রপক্ষ তার ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির জন্য বিকেল ৩টা সময় নির্ধারণ করেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) র‍্যাব সংবাদ সন্মেলনে জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ী চালক আব্দুল মালেকের গ্রেপ্তার করেছেন তারা। সন্ধান মিলেছে মালেকের সম্পদের পাহাড়ের।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানায়, ঢাকায় তার ২৪টি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডি, উত্তরাসহ বেশ কয়েকটি জায়গায় বিলাসবহুল ৭ তলা তিনটি বাড়ি আছে। ছেলের নামে তুরাগে ডেইরী ফার্ম করেছেন কোটি টাকা দিয়ে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ২৭ জন আত্মীয়কে বিভিন্ন পদে চাকরিও দিয়েছেন তিনি। সাথে নিয়ন্ত্রণ করতেন স্বাস্থ্যের গাড়ির বাণিজ্যও।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। তার ভয়ে এলাকায় সাধারণ মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা এবং জাল টাকার ব্যবসা করে আসছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102